Tuesday, September 30, 2008

তোমাদের একান্ত নায়িকা...

সেও ছিল ভাল,
ছিল পূর্ণিমার নীল শ্বাসে
বিপ্লবী সঙ্গীতে মিশে থাকা...

সেও ছিল ভাল,
ছিল কাপড়ের নীল ঘুমে
একান্ত উষ্ণতা ঘিরে থাকা...

তবুও প্রসঙ্গ নিরুপায়
নিরুপায় যোনিপথে ঢাকা
তোমাদের একান্ত নায়িকা...


___________________________
সব্যসাচী হাজরা
(ভিন্নবাসর পত্রিকায় প্রকাশিত)